শাহিনুর ইসলাম শাহিন
ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সমাজে নৈতিকতার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দারুল উলুম কাসেমিয়া মাদরাসা দেওযালিয়াবাড়ী, কোনাবাড়ী গাজীপুর-এর আয়োজনে আগামী ১৩ই নভেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো হাফেজদের খতমে কুরআন ও পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী ঐক্য, জ্ঞান ও সুশিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। স্থানঃ দেওয়ালিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, কোনাবাড়ী, গাজীপুর
তারিখ ও সময়: ১৩ই নভেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার, বাদ আসর।
প্রধান পৃষ্ঠপোষক আলহাজ হাফেজ সাঈদ গাজী আস মাহমুদ প্রতিষ্ঠাতা সভাপতি, দারুল উলুম কাসেমিয়া মাদরাসা প্রধান আলোচক ক্বারী মাওলানা শফিউল্লাহ বেলালী (খতিব, আল-ফালাহ জামে মসজিদ, কল্যাণপুর, ঢাকা। বিশেষ অতিথি ও বক্তা
হাফেজ মাওলানা মুফতি মঞ্জুর আল মাহমুদ (শিক্ষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, চট্টগ্রাম) ক্বারী মুমিনুল ইসলাম, ঢাকা মাওলানা জি. এম. রফিকুল আমিন (প্রধান শিক্ষক, পশ্চিম জয়দেবপুর উচ্চ বিদ্যালয়, গাজীপুর), হাফেজ মাওলানা ফারুক ডা. কবির হোসাইন, ইমাম ও সমাজসেবক, গাজীপুর
আলহাজ আব্দুল বারেক সরকার, সমাজসেবক ও ব্যবসায়ি, প্রধান অতিথি
প্রফেসর ড. মো. বজলুর রহমান চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, টঙ্গী, গাজীপুর,
বিশেষ মেহমান মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মিয়া মো. ফখরুল হোসেন, হাফেজ মো. সেলিম আহমদ প্রমুখ। সাংস্কৃতিক পরিবেশনা: জাতীয় সাংস্কৃতিক সংগঠন “ইকলাব”-এর শিল্পীগণ পরিবেশন করবেন মনোমুগ্ধকর ইসলামী নাশিদ, হামদ ও নাত।
প্রধান শিল্পী হিসেবে থাকবেন শাকিল আদনান হাসান জামিল, মুমিনুল ইসলাম, সিয়াম আহমাদ, ও আব্দুর রহমান।
পরিচালনায়: মুফতি মুহা. ইকরামুল হক বিন আব্দুল আজীজ প্রিন্সিপাল, দারুল উলুম কাসেমিয়া মাদরাসা
সমাপনী বক্তব্য রাখবেন:
দারুল উলুম কাসেমিয়া মাদরাসা, কোনাবাড়ী একটি অরাজনৈতিক, বিশুদ্ধ ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ২য় বার্ষিক এই ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান এলাকাবাসীর জন্য আধ্যাত্মিক অনুপ্রেরণা ও ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।
সম্মানিত মুসল্লি, অভিভাবক ও এলাকাবাসীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানানো যাচ্ছে।
ইসলামী শিক্ষা, ওয়াজ ও সংস্কৃতির প্রচারে আমরা একতাবদ্ধ।