স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আলম হোসেন এক সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেছেন। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ করতে জেলা প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। জেলার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে কোনো ধরনের অনিয়ম, কারচুপি বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জনাব মোহাম্মদ আলম হোসেন বলেন, ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিম দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে তিনি সকল প্রার্থী, সমর্থক ও ভোটারদের আইন মেনে চলার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত ।