টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হলেন “মনিরুল ইসলাম চৌধুরী”

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

আজ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় গুলশানে সভাপতি আর কে রেজা, সাধারণ সম্পাদক আনজাম খালেক এর স্বাক্ষরিত চিঠি নবাগত উপদেষ্টার কাছে তুলে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবীদলের সভাপতি আরিফুল ইসলাম জিয়া, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আর কে রেজা, আর টিভির রিপোর্টার ও ক্লাবের সদস্য নয়ন মাহমুদসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

উপদেষ্টা হয়ে উচ্ছ্বসিত মনিরুল ইসলাম চৌধুরী বলেন, সাংবাদিকরা চতুর্থ স্তম্ভ তাদের এই প্রাণের সংগঠনে সংযুক্ত হতে পেরে আনন্দিত এবং সেই সাথে গণমাধ্যম কর্মীদের পাশে থেকে এই সংগঠনকে সুণামের সঙ্গে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা ভালোবাসা এবং পরিশ্রম বলবৎ থাকবে বলে এসময় বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *