নিজস্ব প্রতিবেদক।
সর্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে টেন টাওয়ার দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তা দিয়েছেন কমিটির সভাপতি শংকর ঘোষ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব কুমার মজুমদার।
দুর্গোৎসব হোক সম্প্রীতি, সৌহার্দ্য, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বন্ধনকে আরও সুদৃঢ় করার উৎসব। সকলের জীবনে সুখ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক মা দুর্গার আগমন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শুভ শারদীয় দুর্গোৎসব ২০২৬।