মোঃ শাহ্ আলম সরকার স্টাফ রিপোর্টার।
জিএমপি গাজীপুর এর টঙ্গী পূর্ব থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ০৮জন ছিনতাইকারীকে ০৫টি চাকু ও ০৩টি সুইছ গিয়ার সহ গ্রেফতার।
টঙ্গী পূর্ব থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া টঙ্গী পূর্ব থানাধীন ব্যাংকের মাঠ এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ০৬টি মামলার আসামী মোঃ মিজানুর রহমান @বাদল মিয়া (৩৫)সহ মোট ০৮জন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্র ০৫টি চাকু ও ০৩টি সুইছ গিয়ার সহ গ্রেফতার করা হয়।
তাহাদের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।