মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)
গত (৫ মে) মঙ্গলবার বিকেল ৪ টায় গাজীপুর কালীগঞ্জে শিমুলিয়ায় টঙ্গী টু ঘোড়াশাল মহাসড়কে শিমুলিয়া রেলগেট পূর্ব পাশে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে বিদ্যুতের খুঁটি অটোরিকশার উপরে পড়ে।
বিদ্যুৎ থাকা অবস্থায় এই ঘটনা ঘটার কারণে ঘটনাস্থলে শিমুলিয়া গ্রামের হাসানের মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষিকা শিউলি আক্তার এবং অজ্ঞাত একজন পুরুষ সহ ২ জনের মৃত্যু হয়। আরো কয়েকজন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয়দের সহায়তায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনার কারণে দুর্ঘটনা কবলিত খুঁটির দুই পাশের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে অন্তত ১০ থেকে ১২ টি বিদ্যুতের খুঁটি রাস্তার উপরে হেলে পড়ে। বিদ্যুৎ থাকা অবস্থায় খুটির তারগুলো পাশে পুকুরে পরার কারনে পুকুরের মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনার সংবাদ পেয়ে বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কালিগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং যানজট স্বাভাবিক করার চেষ্টা করেন। ঘটনার কারণে টঙ্গী-ঘোড়াশাল রোডে বিশাল যানজট সৃষ্টি হয়ে শত শত গাড়ি রাস্তায় থেমে থাকে এবং মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।
কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এই নতুন বিদ্যুৎ লাইন টি কিছুদিন হল কাজ চলমান আছে প্রতিটি খুঁটির গোড়ার মধ্যে ভালো করে মাটি না দেওয়ার কারণে এবং আজ দুপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ও ঝড়ো হওয়া ও তুফান এর কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।