স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীতে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর ৫১ নং ওয়ার্ড এলাকায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই লিফলেট বিতরণে অংশ নেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ -সভাপতি ও গাজীপুর -৬ আসেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট পৌঁছে দেন এবং বিএনপির ঘোষিত এই দফাগুলোর উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ হোসেন হাওলাদার বলেন, “ধানের শীষ হচ্ছে জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা হচ্ছে মুক্তির রূপরেখা।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা দোকানে ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।