মাহবুবুর রহমান জিলানী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা বিএনপির অন্তর্গত ৫৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিকেলে টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
তিনি বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, এটি জনগণের মুক্তি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে আবারও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা সম্ভব।
তিনি আরও বলেন, তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাই সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও আত্মত্যাগের মাধ্যমে আন্দোলনকে সফল করতে হবে।
সভায় ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাত্তার মিয়া, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক হোসেন, বিএনপি নেতা শামীম বেপারী, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল,
যুবদল নেতা আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয়, মাহবুব মিয়াজী, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন দিপু দেওয়ানসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে কর্মসূচি জোরদারের আহ্বান জানান।