টঙ্গীতে আইনশৃঙ্খলা অবনতি ও ছিনতাই খুনের প্রতিবাদে মানববন্ধন

Spread the love

টংগী (গাজীপুর) প্রতিনিধিঃ

টঙ্গীর রাস্তায় আর রক্ত নয়, চাই কঠোর নিরাপত্তা এই স্লোগানে টঙ্গীতে ছিনতাই, খুন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টঙ্গী কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপরে সাংবাদিক উন্নয়ন কেন্দ্র, সুজন (সুশাসনের জন্য নাগরিক) এবং যুগান্তর স্বজন সমাবেশের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধনটি রূপ নেয় এক শক্তিশালী গণসমাবেশে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিদুর রহমান অলি এবং সঞ্চালনায় ছিলেন মনিরুল ইসলাম রাজিব। বক্তব্য দেন শাহজাহান শোভনসহ মহিলা দল, ছাত্রদল, শ্রমিক ফেডারেশন, বিভিন্ন প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠন ও সমাজসেবী প্রতিনিধিরা। বক্তারা বলেন, টঙ্গীর সড়ক এখন অনিরাপদ হয়ে উঠেছে। প্রতিদিন বাড়ছে ছিনতাই ও দুর্ঘটনা। দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

অংশগ্রহণকারীরা জানান, এই মানববন্ধন শুধু প্রতিবাদ নয়,নিরাপদ টঙ্গী গড়ার দৃঢ় অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *