জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

আজ (১২ জুন ২০২৬) শুক্রবার সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন-সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে জাতীয় সাংবাদিক সংস্থার ভূমিকার প্রশংসা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা রক্ষা এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অতিথিদের আগমনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *