জরুরী প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন

Spread the love

বিশেষ প্রতিনিধ শাহিনুর ইসলাম শাহীনঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) গাজীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থানে আয়োজিত এ কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জরুরি চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় ইমার্জেন্সি ব্যাগ, স্ট্রেচারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করবেন। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC)-এর সহায়তায় পরিচালিত এই কার্যক্রম নির্বাচনী সময়জুড়ে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *