ছাত্রলীগ নেতা ৫ আগষ্টের অগ্নি-সংযোগ মামলায় গ্রেফতার

Spread the love

উসমান ফারুক-স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী পৌরশহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০২৪এর ৫ আগস্টে বাস পোড়ানোর মামলা রয়েছে।

সুত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলছিল। এ সময় কতিপয় দুর্বৃত্ত শহরের বাজার ছিটপাড়া এলাকায় অবস্থিত ঢাকা বাস স্টেশনে গিয়ে ১৩টি বাসে আগুন লাগিয়ে দেয়। এতে বাসগুলো পুড়ে অন্তত ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় জনৈক বাস শ্রমিক সংগ্রাম মল্লিক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। সংগ্রাম মল্লিকের দায়ের করা মামলার আসামী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে বুধবার গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জান জানান, গ্রেপ্তারকৃত ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন রানাকে দুপুরে শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *