নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য সোমবার (৩০ মার্চ)-২০২৬ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এবং সদর দপ্তরস্থ মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে গাজীপুর জেলার সদর উপজেলাধীন ভাওয়াল মির্জাপুর এলাকায় অবস্থিত (১) মেসার্স বি এন বি ব্রিকস (২) মেসার্স ত্রিপল এম নামক ০২ (দুইটি) ইটভাটায় প্রতিটি থেকে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা করে মোট ১৪,০০,০০০/- ( লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।
এ মোবাইল কোর্ট পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজওয়ান-উল-ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ মিকাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: আরেফিন বাদল ও পরিদর্শক জনাব মোঃ রকিবুল হাসান।
উক্ত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ পুলিশের একটি দল উপস্থিত থেকে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করেন। বায়ূদূষণ নিয়ন্ত্রণে উল্লেখিত অভিযান অব্যাহত থাকবে।