স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের উদ্যোগে টঙ্গীতে বিএনপির ৩১ দফা দাবির বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে টঙ্গীর সুতরঙ্গ রোড, চোরাগআলী, কলেজ গেট এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা জনগণের হাতে হাতে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করার আহ্বান জানান।
গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। জনগণের জানার অধিকার নিশ্চিত করতে আমরা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, ছাত্রদল গণতন্ত্র ও জনগণের অধিকারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাব।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।