মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর)
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যকরি সদস্য মরহুম আবদুল হামিদ খান, সদস্য মুজিবুর রহমান, কার্যনিবাহী সভাপতি কার্যকরি সভাপতি জাকির হোসেন কামাল এর শাশুরি, পরিষদের সহসভাপতি আওলাদ হোসেন এর পিতা, সহ-সাধারণ সম্পাদক মৃণাল কান্তির স্ত্রী, কার্যকরি সদস্য মোক্তারির হোসেন এর পিতা সদস্য নুর মোহাম্মদ শেখ কাজল এর পিতা ও সদস্য রাসেদুল আলম পালস এর মাতা ও সদস্য খসরু মৃধার শাশুরি সহ সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় শনিবার বাদ আছর সংগঠনদের কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি এস এম কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুস্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া, বক্তব্য রাখেন, গাজীপুর বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাঃ হারুর উর রশিদ, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আবদুল ওহাব রিংকু, ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মুসা খান রানা, কার্যকরি সদস্য মো. বেলায়েত হোসেন শামিম, সদস্য হাজী মো. কামাল হোসেন চৌধুরী, সঞ্জিব কুমার দাস, শহিদুল ইসলাম শহিদ, গাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসরাফুল ইসলাম, ইকবাল হোসেন, মানিক মিয়া, সভায় মরহুম সাংবাদিক ও আত্মীয় জনের স্মৃতিচারণ করে সাংবাদিকরা আলোচনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলের পরে তবারক বিতরণ করা হয়।