গাজীপুর চক্রবর্তীতে রাস্তা বন্ধ করে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ কাশিমপুর থানার ওসি

Spread the love

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় অবৈধভাবে রাস্তায় দোকানপাট বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দোকানপাট উচ্ছেদে পূর্ব সর্তকতার নির্দেশ দিলেন কাশিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন। ১৮ আগস্ট ২০২৬ ইং রোজ মঙ্গলবার কাশিমপুরের চক্রবর্তী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের এই নির্দেশ প্রদান করেন।

ওসি মোল্লা খালিদ হোসেন জানান, অতি দ্রুত রাস্তা থেকে দোকানপাট উচ্ছেদ করতে হবে, রাস্তায় দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করা যাবে না। সাধারণ জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কার্যক্রম মোটেও সমীচীন নয়। এতে জনদুর্ভোগ বাড়বে এবং অনেক সমস্যার প্রতিকূলতা তৈরি হবে। তিনি সবাইকে নির্দেশ মেনে দেশ এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান। এই উচ্ছেদ কার্যক্রমের ফলে পথচারী এবং সাধারণ মানুষ কাশিমপুর থানার ওসির প্রশংসা করেছেন।

স্থানীয়রা বলেন আমরা দীর্ঘদিন ধরে চলাচলে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। অনেক ক্ষেত্রে যাতায়াতে কষ্ট হতো, এখন এই উচ্ছেদের ফলে আমাদের যাতায়াতের সমস্যা অনেকাংশে লাঘব হবে। অনেকেই এই উচ্ছেদকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *