গাজীপুর কোনাবাড়ীতে ‘ড্রিম কার জোন’ এর শুভ উদ্বোধন

Spread the love

শাহিনুর ইসলাম শাহিনঃ কোনাবাড়ী (গাজীপুর)

গাজীপুরের কোনাবাড়ীতে ‘ড্রিম কার জোন’ প্রাইভেট কার শোরুমের শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) বাদ আসর বাইমাইল আলী পেট্রোল পাম্পের পূর্ব পাশে প্রতিষ্ঠানটির ফাউন্ডার অফ সিইও এমডি মানিক হাসান বাদল এর সম্মানিত পিতা জনাব মাসুদ হাসান চৌধুরী ফিতা কেটে জাঁকযমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শোরুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রতিষ্ঠানটি মূলত দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেট কার আমদানি, বিক্রয় এবং গ্রাহকদের নির্ভরযোগ্য সেবা প্রদানের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। উদ্বোধনের মাধ্যমে গাজীপুর ও আশপাশের এলাকার গাড়িপ্রেমীদের জন্য মানসম্মত প্রাইভেট কার কেনাবেচার একটি নতুন ঠিকানা যুক্ত হলো।

প্রতিষ্ঠানটির মহাপরিচালক মনোয়ার হোসেন জানান, গ্রাহকদের আস্থা অর্জন, স্বচ্ছ লেনদেন এবং উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। আধুনিক ব্যবস্থাপনা ও আন্তরিক সেবার মাধ্যমে তারা একটি বিশ্বস্ত প্রাইভেট কার শোরুম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ড্রিম কার জোন-এর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে সকলের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *