নিজস্ব প্রতিবেদক।
গাজীপুর জেলার সম্মানিত সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপি এম( বার) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গাজীপুর জেলা পুলিশ আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজীপুর জেলার বিভিন্ন থানা ও এলাকার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপি এম (বার)।
এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের চিত্র এবং সাধারণ মানুষের নানা সমস্যার বিষয় পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপি এম (বার) সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
সভায় গাজীপুরের বিভিন্ন থানা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়।