গাজীপুরে সময়ের কাগজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরে দৈনিক সময়ের কাগজ পত্রিকার ১৯ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে গাজীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। “মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়” এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভার সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন সরকার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলীর সদস্য ও দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭১ টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ইকবাল হোসেন সরকার, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম ও দৈনিক যুগান্তর পত্রিকার শাহ্ সামসুল হক রিপন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- ভয়েজ অব এশিয়ার গাজীপুর প্রতিনিধি এম এ ফিরোজ, আর’টিভির স্টাফ রিপোর্টার আজারুল ইসলাম, দৈনিক সকালের সময় পত্রিকার আবিদ হোসেন বুলবুল, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার আবুল হোসেন চৌধুরী, দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি সাঈদ চৌধুরী, সময় টিভির মেহেদী হাসান, দৈনিকম২ নওরোজের পত্রিকার বায়েজিদ হোসেন, সময়ের আলোর মিল্টন খন্দকার, আনন্দ টিভির খোরশেদ আলম, দৈনিক নতুন সময়ের মাসুদ রানা, ডেইলি মর্নিং গ্লোরির শফিকুল ইসলাম জিতু, দৈনিক গণকন্ঠ পত্রিকার গোলাম রসুল দিনার, দৈনিক আজকের দর্পণ পত্রিকার রওশন আরা নূপুর প্রমূখ।

সভায় বক্তারা বলেন- দৈনিক সময়ের কাগজ পত্রিকার ঐতিহ্য ও তাৎপর্য তুলে ধরেন। বাংলাদেশের প্রথম সারির একটি জনপ্রিয় পত্রিকা হিসাবে আখ্যায়িত করেন। বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমটিকে ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিরা। আর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকারটির উজ্জল ভবিষ্যত কামনা করেন। এসময় বক্তারা আহ্বান জানান, গণমাধ্যম কর্মীরা তাদের মেধা দিয়ে সংবাদ পরিবেশন করায় সমাজে অপরাধীরা অপরাধ করা থেকে বিরত থাকে। সংবাদপত্রের সাংবাদিকরা যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকেন তাহলে সমাজের জন্য উপকার হবে। তবে সাংবাদিকরা যেন কোন ধরনের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ না করেন। একটি মিথ্যা সংবাদ সমাজ এবং ব্যক্তির জন্য কতটুকু ক্ষতি তা অনেকে উপলব্ধি করতে পারে না। সময়ের কাগজ পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন সেই প্রত্যাশা করে তাদের উজ্জল ভবিষ্যত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *