গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের ঢাকা বিভাগীয় কার্যালয়ে সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ

আজ (১৪ জানুয়ারি) বুধবার সকাল ১০ ঘটিকায় শিববাড়ী, জয়দেবপুর (শিব মন্দির সংলগ্ন) গাজীপুর জেলা-মহানগর ও ঢাকা বিভাগীয় কার্যালয়ে সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। অনুষ্ঠানটি সভাপতির আসন অলংকৃত করে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ডাক্তার এফ রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক ইব্রাহিম খন্দকার।

সম্মানিত আসন অলংকৃত করে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বিশিষ্ট সংগঠক সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন সরকার, সহ-সভাপতি বাবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আল মামুন, গাজীপুর মহানগর কমিটির সম্মানিত সভাপতি হাজী কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী শাকিল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী।

সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনার মধ্যে অন্যতম ঢাকা বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি ডাক্তার এফ রহমানকে সভাপতি পদে উন্নীত করে মনোনয়ন প্রকাশ করেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। এর সাথে আরো সংযুক্তি হয় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সকল সদস্যদের পরিচয় পত্র প্রদান, সদস্যদের কল্যাণের স্বার্থে একটি ব্যাংক হিসাব ওপেন, সর্বশেষ ২৭ জানুয়ারি ঢাকা বিভাগীয় কমিটির পক্ষ থেকে একটি পিকনিকের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম, কালিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আরাফাত খন্দকার, সাধারণ সম্পাদক কবির সরকার সহ জেলা-উপজেলা থেকে আগত সিনিয়র সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *