গাজীপুরে কৃষকদের সাথে চুক্তিবদ্ধ বীজ উৎপাদন ও সংরক্ষণে মতবিনিময় সভা

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, গাজীপুর জেলাঃ

গাজীপুরে কালীগঞ্জ উপজেলা জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের সাথে কমল বীজ উৎপাদন ও সংরক্ষণের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ই এপ্রিল) বিকেলে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপারই এলাকার কৃষক আয়েত আলীর বাড়ি সংলগ্ন মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের সাথে কমল বীজ উৎপাদন ও সংরক্ষণের উপর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার,
অত্র ফাউন্ডেশনের পরিচালক খন্দকার মাহবুব আলম। পরিচালক প্রোগ্রাম খন্দকার মাহফুজুল বাচ্চু, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আশরাফুল হক,
কৃষিবিদ ড. মো. আকিকুল ইসলাম আকিক, মোহাম্মদ আলী, ড. জাকির হোসেন, ডাক্তার শফিকুল আহাদ সর্দার স্বপন, ফাউন্ডেশন এর সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার মুরসালিন মেহেদী, উপসহকারি কৃষি কর্মকর্তা নাসিফ আহমেদ, কৃষক কামাল হোসেন শেখ, ইব্রাহিম খান প্রমূখ।

সভা শেষে কমল বীজ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কর্মকর্তাগণ কৃষকদের নিয়ে
ব্রিধান ১০৮ বোরো ধান ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়ার প্রতিশ্রুতি দেন। ভালো করে বীজ সংরক্ষণ করলে বাজার মূল্য থেকে ২০% বেশি দামে ক্রয় করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *