মেজবাহ উদ্দিন সরকারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বামনগা গ্রাম থেকে এক মানসিক প্রতিবন্ধী নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ নারীর স্বামী মালেক মাস্টার। তাদের ছেলের নাম মোশাররফ। পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে ওই নারী স্বাভাবিক সময়ের মতো বাড়ি থেকে বের হন। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিবার আরও জানায়, নিখোঁজ নারীটি মানসিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজের নাম, ঠিকানা বা পরিচয় স্পষ্টভাবে বলতে পারেন না। এতে করে তাকে খুঁজে পাওয়া নিয়ে পরিবার আরও বেশি শঙ্কিত হয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর কাছেও বিষয়টি জানানো হয়েছে। পরিবার দ্রুত তাকে খুঁজে পেতে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে।
নিখোঁজ নারীর কোনো সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।