গাজীপুরের গাছা থানা এলাকায় নেশা করতে বাধা দেওয়ায় মাকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ।

Spread the love

স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।

গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় নেশাজাতীয় দ্রব্য সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ও এক প্রতিবেশীর বিরুদ্ধে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগকারী মোছাঃ নুপুর বেগম (৪১), পিতা—মৃত আলতাফ মোল্লা, মাতা—মোছাঃ মিনারা বেগম, স্থায়ী ঠিকানা: সাং-মৌচাক চেয়ারম্যান বাড়ী, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকার মিবাতুল কোরআন মাদ্রাসা বিল্ডিংয়ে (শাহ আলমের বাসার ভাড়াটিয়া), ওয়ার্ড নং-৩৫-এ বসবাস করছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ জানুয়ারি ২০২৬ থেকে তিনি ছেলে মোঃ লিখন (২০)-কে নিয়ে ওই বাসায় ভাড়া থেকে বসবাস করে আসছেন। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী মোঃ শহিদ শেখ (৪৫), পিতা—মোঃ শামছুল শেখ, সাং-কলমেশ্বর, মিবাতুল কোরআন মাদ্রাসা বিল্ডিং, ওয়ার্ড নং-৩৫, থানা-গাছা, গাজীপুর মহানগর-এর প্ররোচনায় তার ছেলে নেশাজাতীয় দ্রব্য সেবনে জড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে তিনি ছেলে ও শহিদ শেখকে একাধিকবার মৌখিকভাবে নিষেধ করলে তারা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় তাকে মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।


অভিযোগে আরও বলা হয়, গত ৩০ জুলাই ২০২৬, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে, শহিদ শেখের প্ররোচনায় ছেলে মোঃ লিখন (২০), পিতা—মোঃ আব্দুল মালেক, স্থায়ী ঠিকানা: সাং-মৌচাক চেয়ারম্যান বাড়ী, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর; বর্তমানে শাহ আলমের বাসার ভাড়াটিয়া, কলমেশ্বর, ওয়ার্ড নং-৩৫, থানা-গাছা, গাজীপুর মহানগর নিজ কক্ষে নেশাজাতীয় দ্রব্য সেবন করছিলেন। এ সময় নুপুর বেগম বাধা দিলে অভিযুক্ত দুইজন তার ওপর হামলা চালিয়ে কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে মোঃ শহিদ শেখ তার গলা চেপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দা, বাড়ির মালিক শাহ আলম ও তার ছেলে ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। অভিযোগকারী জানান, ঘটনার পর তিনি বিষয়টি নিকটাত্মীয়দের সঙ্গে আলোচনা করে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন— ১. মোঃ শহিদ শেখ (৪৫), পিতা—মোঃ শামছুল শেখ, সাং-কলমেশ্বর, মিবাতুল কোরআন মাদ্রাসা বিল্ডিং, ওয়ার্ড নং-৩৫, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর। ২. মোঃ লিখন (২০), পিতা—মোঃ আব্দুল মালেক, সাং-মৌচাক চেয়ারম্যান বাড়ী, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর; বর্তমানে কলমেশ্বর, মিবাতুল কোরআন মাদ্রাসা বিল্ডিং (শাহ আলমের বাসার ভাড়াটিয়া), ওয়ার্ড নং-৩৫, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে গাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *