গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ও অস্ত্রসহ ৮ জনকে আটক।

Spread the love

শাহিনুর ইসলাম শাহিন, কাশিমপুর (গাজীপুর)

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে আটককৃতরা হলেন— কুখ্যাত মাদক সম্রাট আখি (৩৫), সোহেল রানা (৪২), মো. ইব্রাহিম (৪৫), সজিব ফকির (২৪), রবি আলম (৩২), শামীম মিয়া (২৮), সামিউল আদনান (২১) ও আলমগীর (২৮)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৭,০০৫ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৮টি দেশীয় অস্ত্র, ১লক্ষ ৮৫ হাজার ৫০০ টাকা (নগদ অর্থ), ১২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৩টি বাটন ফোন এবং একটি ক্যামেরা ডিভিআর মেশিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান এবং উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *