মোঃ সাদেকুল ইসলাম, গাজীপুর।
আজ (১০ অক্টোবর-২০২৫) ইং রোজ শুক্রবার স্থান হলিডে রেস্টুরেন্ট কেন্দ্রীয়
জামে মসজিদ মার্কেট চান্দনা চৌরাস্তা গাজীপুর মহানগর প্রাঙ্গণে গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির এক অবিস্মরণীয় অভিষেক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নিখিল কর লিটন সিনিয়র সহ-সভাপতি গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিতি, হিরো সরকার হিরো গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিত,
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহিউদ্দিন খান হিমেল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দুই বারের সফল সাধারণ সম্পাদক গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিতির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুস সালাম আজাদ,
কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দদের প্রত্যেকেরই সংগঠনের আইডি কার্ড প্রধান করে বলেন আমি আপনাদের খাদেম হিসেবে সংগঠনের স্বার্থে কাজ করে যেতে চাই এই প্লাটফ্রমটি আমরা তিলে তিলে গড়ে তুলেছি যার পেছনে রয়েছে শ্রম ঘাম অক্লান্ত পরিশ্রম তা আমরা কখনোই নষ্ট হতে দেব না। সকলেই মিলে একসাথে এই সংগঠনের কাজ করে সংগঠনটা সারা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। কথায় বলে সবেই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের স্বার্থে কাজ করি তাহলে এই সংগঠনটা আরো অনেক দূর এগিয়ে নেওয়া যাবে। এই সংগঠনের যেকোনো সদস্যদের কার্যক্রমে আপদে বিপদে আমরা সবাই একজন আরেকজনের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আরো উপস্থিত ছিলেন গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হাসান পিয়াস সভাপতি রক্তদান ফাউন্ডেশন, মোঃ সজিব হোসেন আলী সাংগঠনিক সম্পাদক রক্তদান ফাউন্ডেশন, কোষাধক্ষ্য মোঃ নিউটন মিয়া গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিতি, প্রচার-প্রচারণায় একটিভ থাকেন আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব প্রচার সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। উপদেষ্টা শেখ মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আমিন মিয়া, মোঃ সোহেল রানা, উপস্থিত ছিলেন কবি রঞ্জন সাহা, উপস্থিত ছিলেন গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিতির সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।