গাছায় আলোর দিশারী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Spread the love

গাজীপুর প্রতিনিধি।

গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ নং ওয়ার্ডে আলোর দিশারী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুনিয়া তালেব মার্কেট বালুর মাঠে জমকালো এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় মুন্সিপাড়া একাদশ চান্দরা ও পাগাড় একাদশ টঙ্গী মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মুন্সিপাড়া একাদশ চান্দরা বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও গাছা থানা বিএনপির সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।

জামিয়াতুল ইসলামীয়া দারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আলহাজ্ব খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল আলী এবং চান মিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. ফাইজুর রহমান ফিরোজ,
ইসমাইল ,মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান অতিথি মো. আসাদুজ্জামান আসাদ বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়তা করে।

তিনি বলেন, এলাকার তরুণদের প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজনের পাশে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে একটি ছাগল উপহার দেওয়া হয়।

খেলা পরিচালনায় ছিলেন আলোর দিশারী স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান ভুট্টো ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিয়াম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *