কোনাবাড়ী থানায় আস্থার প্রতীক ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ

Spread the love

বিশেষ প্রতিনিধি, শাহিনুর ইসলাম শাহিনঃ

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। তাঁর দক্ষ নেতৃত্ব, ন্যায়পরায়ণতা ও মানবিক আচরণের কারণে কোনাবাড়ী থানার সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি নতুন করে আস্থা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ থানায় যোগদানের পর বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা দ্রুত ও সুচারুভাবে সমাধান করেছেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তাঁর কঠোর অবস্থানের ফলে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রম জোরদার হওয়ায় কোনাবাড়ী এলাকা ধীরে ধীরে একটি মাদকমুক্ত ও সুশৃঙ্খল এলাকার রূপ নিচ্ছে। ব্যক্তিজীবনে তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং মানুষকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করেন। দায়িত্ব পালনে তিনি যেমন দৃঢ়, তেমনি সাধারণ মানুষের প্রতি সদাচরণ ও সহানুভূতিশীল মনোভাবের জন্য তিনি সকলের কাছে প্রশংসিত। কোনাবাড়ী থানার এলাকাবাসীর দাবি, তাঁরা চান এই সৎ ও যোগ্য কর্মকর্তা তাঁদের মাঝেই থাকুন।

এলাকাবাসীর মতে, ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ দায়িত্বে থাকলে কোনাবাড়ী এলাকা থাকবে শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত।
সর্বমোট, একজন জনবান্ধব, সৎ ও দক্ষ অফিসার ইনচার্জ হিসেবে খন্দকার জালাল উদ্দীন মাহমুদ কোনাবাড়ী থানায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন—এমনটাই মনে করছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *