কোনাবাড়ীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Spread the love

জুলফিকার আলী জুয়েলঃ

গাজীপুরের কোনাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করীম পীর সাহেবের মনোনীত প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা জি এম রুহুল আমীন। জনসভায় বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই। তারা জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নৈতিক ও জনকল্যাণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জনগণের অধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আগামীর বাংলাদেশ গড়তে সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *