মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলদী জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও মুসল্লীদের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সাথে কালীগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব এ.কে.এম ফজলুল হক মিলন সাহেবের সুস্বাস্থ্য কামনা এবং কালীগঞ্জের উন্নয়নের ধারাকে চলমান রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম মাওলানা শেখ আব্দুল্লাহ সাহেব উক্ত দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাবালে নূর কেন্দ্রীয় জামে মসজিদের মুতোওয়াল্লী বীর মুক্তিযোদ্ধা জনাব আনোয়ার হোসেন খান, মসজিদের সভাপতি জনাব দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক জনাব নূরুল হক খান এবং কোষাধ্যক্ষ জনাব খন্দকার আনোয়ার হোসেন খান।
এছাড়াও ফুলদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি ও বক্তারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান মিরন মিয়া এবং মসজিদের উপদেষ্টা জনাব মোঃ আখতারুল ইসলাম (লিখন) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের পূর্বে গ্রামের মুসল্লীদের নিয়ে একটি মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং দোয়ার মাধ্যমে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।