কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ মামলায় ৬০ হাজার ৩০০ টাকা জরিমানা, ৩ জনের কারাদণ্ড

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিভিন্ন অনিয়ম ও অপরাধে ৫টি মামলায় মোট ৬০ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড এবং ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর ২০২৬ খ্রি.) কালীগঞ্জ উপজেলার বাসাইর বাজার, জামালপুর এবং বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার।

অভিযানের স্থান: বাসাইর বাজার, জামালপুর ও ফুলদি (বক্তারপুর), কালীগঞ্জ, গাজীপুর। মোট মামলা: ০৫টি (মামলা নং ২০২-২০৬/২০২৬)। মোট অর্থদণ্ড: ৬০,৩০০/- (ষাট হাজার তিনশত) টাকা (ডি.সি.আর. নং ৭২৫৫০৯-৭২৫৫১৩)। কারাদণ্ডপ্রাপ্ত আসামি: ৩ জন। ​আইনগত ব্যবস্থা ও অপরাধের ধরণ: ​১. ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯: এই আইনের ৩৭ ও ৫২ ধারায় মোট ০২টি মামলায় ৬০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মো. আনোয়ার হোসেনের প্রতিষ্ঠানে কোনো প্রকার মোড়ক ব্যবহার ছাড়াই নামহীন জন্মদিনের কেক উৎপাদনের দায়ে ১০,০০০/- এবং নুবহা জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে যথাযথ যন্ত্রপাতি ও প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র না থাকায় ৫০,০০০/- জরিমানা করা হয়। এছাড়া বাসাইর বাজারের অবৈধ স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮: এই আইনের ৩৬(৫) ধারায় ০৩টি মামলায় প্রত্যেককে ১০০/- টাকা করে অর্থদণ্ড এবং ৩ থেকে ৫ নম্বর আসামিকে যথাক্রমে ১৫ দিন, ৩ মাস ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ​দণ্ডপ্রাপ্ত ও অভিযুক্ত আসামিদের বিবরণ: ​১. মো. ফারুক হোসেন (৩৪), পিতা- মোহাম্মদ আলী, সাং- শশিভূষণ, চরফ্যাশন, ভোলা। ২. মো. আনোয়ার হোসেন (৪৩), পিতা- মৃত মোসলেহ উদ্দিন, সহকারী ম্যানেজার, নুবহা জেনারেল হাসপাতাল, জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর। ৩. মো. রাব্বি (২৬), পিতা- হাবিবুর রহমান, সাং- মাঝুখান, বক্তারপুর, কালীগঞ্জ, গাজীপুর। ৪. আসিফ (২৩), পিতা- জসিম, সাং- কলাপাটুয়া, জামালপুর, কালীগঞ্জ, গাজীপুর। ৫. মো. মোতালিব (২৮), পিতা- মো. ইসমাঈল, সাং- ফুলদি, বক্তারপুর, কালীগঞ্জ, গাজীপুর।

​প্রসিকিউশন ও সহযোগিতা: ​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, নিরাপদ খাদ্য অধিদপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঞা। এছাড়া বেঞ্চ সহকারী হিসেবে সার্বিক সহযোগিতা করেন মাহবুবুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার বলেন, ​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।