মোঃ জিল্লুর রহমানঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। এবার উক্ত ফাউন্ডেশনের অধিনে গত (৫ ডিসেম্বর ২০২৫) শুক্রবার ১১টি কিন্ডার গার্ডেন স্কুলের প্রায় পাঁচ শতাধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে।
অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে জে.এস সেন্ট্রাল কেজি এন্ড হাইস্কুল, ইউনিক মডেল পাবলিক স্কুল, ব্রাইট ফিউচার একাডেমি, ড্রিমল্যান্ড মডেল স্কুল, সরকার বাড়ী আইডিয়াল পাবলিক স্কুল, গ্রীন স্কলার কেজি এন্ড হাইস্কুল সহ মোট ১১টি স্কুল থেকে প্রায় পাঁচ শতাধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে। কেন্দ্র সচিব এবং প্রতিভা বিকাশের পরিচালক ও প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রশিদ জানান শিশুদের মেধা বিকাশে এরকম আয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহন করা প্রয়োজন।
উক্ত বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সরজমিনে গিয়ে কালিয়াকৈর উপজেলার শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন এর সদস্য বৃন্দু এবং বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির দেওয়া তথ্যে জানা গেছে শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন এর ২য় তম আয়োজন ছিল এই বৃত্তি পরীক্ষা।