শাকিল হোসেন, কালিয়াকৈরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত পদপ্রার্থী জনাব মুজিবর রহমান-এর পক্ষে গাজীপুর-১ আসনে কালিয়াকৈর হরতকিতলা ৫নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারী) বিকেলে গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভা হরতকিতলা ৫নং ওয়ার্ড আমতলা এলাকা থেকে শুরু হয়ে মাইওয়ান, বাদশা হাউজ এলাকা পর্যন্ত এ নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি’র শ্রমবিষয়ক সহ সম্প্রাদক মোঃ হুমায়ন কবির খান। কালিয়াকৈর ৫নং ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দ এ কর্মসূচিতে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের হাতে হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন। নির্বাচনী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সাবেক সাধারন সম্পাদক ৫নং ওয়ার্ড বিএনপি হাজী মোঃ শফিকুল ইসলাম (চান মিয়া)। উক্ত গণ সংযোগে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ৫নং ওয়ার্ড কালিয়াকৈর পৌরসভা ও সাবেক যুগ্ম সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বেলাল সহ
উপস্থিত ছিলেন। কালিয়াকৈর ৫নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন কালিয়াকৈর পৌর যুবদল, মো: সাইদুর রহমান সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড কালিয়াকৈর পৌর যুবদল, মোঃ জহিরুল ইসলাম পৌর যুবদল সদস্য, মোঃ নাজমুল সরকার সাংগঠনিক সম্পাদক ৫নং ওয়ার্ড পৌর যুবদল, মোঃ শওকত হোসেন সহ-সভাপতি ৫নং ওয়ার্ড পৌর যুবদল, লিটন সিনিয়র সহ-সভাপতি ৫নং ওয়ার্ড পৌর যুবদল, তাইজুল সহ-সভাপতি ৫নং ওয়ার্ড পৌর যুবদল আরিফ হোসেন যুগ্ন সম্পাদক স্বেচ্ছাসেবক দল ৫নং ওয়ার্ড। কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম জেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ সোহাগ হোসেন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ৫নং ওয়ার্ড, কালিয়াকৈর পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক, মোঃ সারোয়ার হোসেন হৃদয়, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি- জিহাদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক- ফাহাদ, রিফাত, সিফাত, সাহেদ, সিয়াম,আলামিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি মনোনীত পদপ্রার্থী মুজিবর রহমান বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে ধানের শীষের দিকে তাকিয়ে আছে। গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত পদপ্রার্থী মুজিবর রহমান জনগণের প্রার্থী। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষই বিজয়ী হবে।