কালিয়াকৈর প্রেসক্লাবে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ

Spread the love

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ঈদ উপলক্ষে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের মধ্যে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল এগারোটায় এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ মাইনুল সিকদার, নির্বাহী সদস্য মাহাবুব হাসান মেহেদী, সহ সভাপতি সামান উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহআলম সিকদার সহ ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।

এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়। এসময় ক্লাবের সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *