কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Spread the love

মো. ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বর্ষবরণ অনুষ্ঠানে ছিল নানা আয়োজন ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

নববর্ষের প্রথম প্রহর থেকেই উপজেলা পরিষদ চত্বর রঙিন সাজে সেজে ওঠে। ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ সংগীত এবং গ্রামীণ ঐতিহ্যের নানা উপস্থাপনায় দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধন্যবাদ কালিগঞ্জবাসীকে, “শুভ নববর্ষ”। মুছে যাক ঝরা মুছে যাক গ্লানি, গত বছর আমাদের যে দুঃখ, ক্লেস ছিল, সবগুলিকে ঝেরে মুছে ফেলে সামনের দিকে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এই বঙ্গাব্দকে সামনে রেখে আমরা এগিয়ে যাই। আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের যে বাঙালি ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা ধারণ করার চেষ্টা করেছি। যেমন আমাদের কৃষিকাজকে আমরা ধারণ করার চেষ্টা করেছি। আমাদের বরযাত্রার মাজে যে পালকি ছিল সেটাকে ধারণ করার চেষ্টা করেছি, এবং বিভিন্ন রঙ বেরঙ্গের পোশাকে বৈশাখকে ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করেছি। আমাদের উপজেলা প্রশাসন থেকে দুইটি স্টল আমরা দিয়েছি জনপ্রতিনিধিদের সহায়তায়। স্টলের নাম হচ্ছে হালখাতা। হালখাতা আমরা সবাই জানি এটা পুরাতন হিসাব নিকাশ যা ছিল চৈত্র সংক্রান্তিতে আমরা সকল পাঠ চুকিয়ে নতুন পৃষ্ঠা খুলবো। সেটার জন্য আমরা মানুষকে ডেমোনেস্ট্রেটর করার চেষ্টা করেছি। আমরা নতুন দিনের স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাব। সকলকে আবারো শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং নতুন দিনকে নতুনভাবে শুরু করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এই উৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সম্প্রীতির প্রতীক। নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা এবং হালখাতা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চা ও নতুন প্রজন্মের মাঝে ঐতিহ্যবাহী মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সবমিলিয়ে, উৎসবের আনন্দে মুখরিত কালীগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন নতুন উদ্দীপনা ও প্রত্যাশার বার্তা ছড়িয়ে দিয়েছে সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *