কালিগঞ্জকে মাদক নির্মূলের আশ্বাস দিলেন ওসি সাজ্জাদ করিম খান

Spread the love

​মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

​গাজীপুরের কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ করিম খান সম্প্রতি নাগরী ইউনিয়ন একটি অনুষ্ঠানে বলেছেন আমি কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নসহ প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমি আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে। ​সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

​যোগদানের পর নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরে ওসি বলেন, ‘আমি নতুন এসেছি, আমাকে কিছুটা সময় দিন। আমি ফাঁকা বুলি বা বড় কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে কালীগঞ্জের জন্য আমি কতটুকু করতে পেরেছি। আপনারা আমাকে শুধু সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন, আমি কথা দিচ্ছি কালীগঞ্জকে মাদকমুক্ত এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক রাখতে সর্বশক্তি দিয়ে কাজ করে যাবো।