নিজস্ব প্রতিবেদকঃ
আজ (০৬ জুন-২০২৬) খ্রিঃ রোজ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসন, গাজীপুর, গাজীপুর সিটি কর্পোরেশন সিভিল সার্জন অফিস ও শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর এর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উক্ত র্যালিতে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষে জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, সিভিল সার্জন, গাজীপুর ও শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ পরিচালক ও চিকিৎসকগণ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, ডেঙ্গু এখন একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। তাই আমাদের সবার সম্মিলিত সচেতনতাই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে। বাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে নিয়মিত খেয়াল রাখতে হবে। পাশাপাশি মশারি ব্যবহার, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি ও এডিস মশার বিস্তার রোধে এবং মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আসুন, আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি এবং ডেঙ্গুমুক্ত ও অপরাধ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করি।