উত্তরায় বাস চাপায় দুই সাংবাদিক নিহত

Spread the love

আলমগীর হোসেনঃ

রাজধানীর উত্তরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন মেইন রোড এলাকায় ঘাতক বাসের চাপায় প্রাণ হারান দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান সাকিব।

জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার সময় উত্তরার জসিমউদ্দীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। দুই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সহকর্মীরা জানান, রবিউল আলম রাজু ছিলেন একজন মেধাবী ও কর্মনিষ্ঠ সাংবাদিক। তার অকাল মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। একইভাবে সাকিবুল হাসানের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে, এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ। তাদের প্রশ্ন—আর কত প্রাণহানি হলে সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পরিবর্তন আসবে? মহান আল্লাহ তাআলা মরহুম দুই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *