জুনাঈদ ইসলাম বাচ্চু
স্টাফ রিপোর্টার।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় মিছিলের অংশ হিসেবে ঈশ্বরগঞ্জ উপজেলা তাঁতীদল অংশগ্রহণ করেন।
উক্ত বিজয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জের মাটি ও মানুষের নেতা, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মানিত আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভাই, আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বৃন্দ, জেলা তাঁতীদলের পক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের আহবায়ক ইঞ্জিনিয়ার আনিছুর রহমান আরিফ ভাই, উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মোঃ জুনাঈদ ইসলাম বাচ্চু, সদস্য এস এম মাহবুবুল হক রুবেল, ঈশ্বরগঞ্জ উপজেলা তাঁতীদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম (বরহিত ইউনিয়ন), মোঃ জাহাঙ্গীর আলম (সরিষা ইউনিয়ন) মোঃ ইসমাইল হোসেন, মোঃ শামীম মিয়া, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আনিসুল হক, মোঃ সিদ্দিক, মোঃ আবু তাহেরসহ ঈশ্বরগঞ্জ উপজেলা ১১টি ইউনিয়ন থেকে তাঁতীদল নেতৃবৃন্দ
বিজয় মিছিল শেষে ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠন সহ জনসাধারণে পরিপূর্ণ হয়ে যায়, এ সময় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত সকল নেতৃবৃন্দ দাঁড়িয়ে জাতীয় সংগীত পাঠ করেন, তারপর প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ভাই বলেন, সকলেই ঐক্যবদ্ধ থেকে আমরা মানুষকে ভালোবাসা দিয়ে সকলের পাশে থাকতে চাই। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের জন্য ও ঈশ্বরগঞ্জবাসীর জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ ভাই, অডিটোরিয়াম এর সঞ্চালনায় ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিভাই।