ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট সমাজসেবক “আবু মুসা”

Spread the love

শাহিনুর ইসলাম শাহিনঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌচাক ৪ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবু মুসা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ দিন। এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের মাঝে নিয়ে আসে আনন্দ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই খুশি সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই আমার কামনা।” তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। তাই সবাইকে সামর্থ্য অনুযায়ী গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মোহাম্মদ আবু মুসা বলেন, “আমরা যদি একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, তাহলে সমাজে শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। ঈদের এই আনন্দ যেন কোনো মানুষ বঞ্চিত না হয়, সে বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।” এ সময় তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি মৌচাক ইউনিয়নসহ সমগ্র দেশের মানুষের সুখ-শান্তি ও উন্নতি কামনা করেন। শেষে তিনি আবারও সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *