আর কে রেজাঃ
আজ শুক্রবার (১৭ই এপ্রিল) সন্ধায় রাজধানীর রামপুরায় দি উইন্ড লাউঞ্জে টেলিভিশন জার্নালিষ্ট ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইঞ্জিনিয়ার জুয়েল দাস কে ইঞ্জিনিয়ার ফার্মে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় টেলিভিশন জার্নালিষ্ট ক্লাবের পক্ষ থেকে সংগঠন এর সভাপতি আর কে রেজা সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা স্বরূপ প্রদান কালে জুয়েল দাস বলেন, এ সম্মাননা আমার ভবিষ্যৎ কাজে অনুপ্রেরণা দিবে সেই সঙ্গে টেলিভিশন সাংবাদিকদের সাথে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান ও মনে করে উচ্ছ্বসিত প্রকাশ করেন তিনি।