অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ জন নারী ও পুরুষ আটক

Spread the love

মোঃ শাহ্ আলম সরকারঃ

গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন অসামাজিক কার্যকলাপের অভিযোগে ড্রিমল্যান্ড গেস্ট হাউস পুলিশের অভিযানে ১১ জন নারী যৌনকর্মী ও ৫ জন খদ্দের পুরুষকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের জিরানি বাজার বেঙ্গল ফ্যাক্টরির দক্ষিণ পাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিন এর নেতৃত্বে ড্রিমল্যান্ড গেস্ট হাউজে এই অভিযান পরিচালনা করা হয়।
‎
‎এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিন বলেন, ডিমল্যান্ড গেস্ট হাউজে দীর্ঘদিন যাবৎ নারী যৌনকর্মী দিয়ে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন তারই পরিপ্রেক্ষিতে আজকে অভিযান চালিয়ে ১১ জন নারী যৌনকর্মী ও ৫ জন পুরুষ খদ্দেরসহ মোট ১৬ জনকে আটক করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *