হাবিবুর রহমান হাবিব, মিরজাপুর (টাংগাঈল)
মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তালতলার পূর্ব পাশে সেহের আলীর নাতনি রুমির সাথে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য হানিফের সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিলো বলে জানা গেছে।
গতরাতে পুলিশ সদস্য হানিফ মিয়া সন্ধায় আনুমানিক ৮:৩০ মিনিটে দিকে রুমির নানির বাড়িতে এলাকাবাসী মিলে আটক করে। আটক অবস্থায় হানিফ মিয়া পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশ সদস্য কে মারধর করে আবার রুমিদের বাড়িতে নিয়ে আসে।
রুমির স্বামী রবিন মোটোফোনে জানায় আমার বউ হানিফের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক এ বিষয়ে আমি জানি। রবিন আরো জানায় এই পুলিশ সদস্য আমার বউয়ের পিছন ছাড়ে না। সব সময় আমার বউয়ের সাথে যোগাযোগ রাখতেছে।
এলাকাবাসী জানায়, পুলিশ সদস্য এই বাড়িতে দীর্ঘদিন ধরে আসা যাওয়া করে। সন্ধা হলে তালাতলা বাজারে পূর্ব দিকে আসা যাওয়া আছে। দীর্ঘদিন আসা যাওয়া নিয়ে গতকাল এই পুলিশ সদস্য এলাকাবাসীর তুপের মুখে পড়ে। রুমি আক্তারের আরো কয়েকটি বিয়ে হয়েছে বলে জানা গেছে। রুমির স্বামী বাড়ি থেকে নানির বাড়িতে সম্পর্কের একজনের সাথে কট দিয়ে তিন লাখ টাকা নিয়েছে বলে জানা গেছে।
পরে এলাকাবাসীর গণ্যমান্য ব্যাক্তি, পুলিশ ফাঁড়ির সদস্য মিলে মুসলেকা দিয়ে পুলিশ সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে