পুলিশ কর্তৃক অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেফতার

Spread the love

মোঃ শাহ্ আলম সরকার, স্টাফ রিপোর্টার।

টঙ্গী পূর্ব থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করিয়া ০২ জন ছিনতাইকারীকে দুই টি ছুরি দেশীয় তৈরী অস্ত্র সহ গ্রেফতার।

টঙ্গী পূর্ব থানার একটি চৌকস টিম (১৩ জুলাই) রাত ১.৫০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া টঙ্গী পূর্ব থানাধীন মরকুন সাকিনস্থ টঙ্গী হইতে কালীগঞ্জ গামী আঞ্চলিক মহাসড়কের পাশ্বে টিএন্ডটি কলোনির মাঠ হইতে ০২টি ছুরা সহ ০২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চুরি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম (১) মোঃ সাগর (২১), পিতা-মোঃ আঃরশিদ মিয়া, মাতা-সাথী, স্থায়ী গ্রাম-ঝাটিয়া, থানা-ইশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, বর্তমান গ্রাম-আমতলী কেরানীরটেত, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর। (২) মোঃ হোসেন (২৬), পিতা-মৃত সুরুজ মিয়া, মাতা-হাসি বেগম, স্থায়ী গ্রাম-কইতরপাড়া, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর।

উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *