আব্দুর রশিদ তারেক, নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নম্বর চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া বাজারে মেসার্স ওহাব ট্রেডার্সে বিশেষ অভিযান চালিয়ে ৪১২ লিটার প্রেট্রোল ও অকটেন জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
১ এপ্রিল বুধবার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ উপজেলার চৌমাশিয়া নওহাটা মোড় বাজার এলাকায় অবস্থিত মেসার্স ওহাব ট্রডার্সে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মজুদ ও বিক্রির দায়ে ৪১২ লিটার প্রেট্রোল ও অকটেন তৈল জব্দ করা হয়।
এই অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির মালিক ওহাব পালিয়ে যায়। পরে জব্দকৃত তেল জনসম্মুখে চৌমাশিয়া বাজার থেকে মহাদেবপুর উপজেলা সদরে নিয়ে ন্যায্যমূল্যো জন সাধারণের মাঝে বিক্রি করা হয়।