স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ সবুজ (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হাজী মার্কেট এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সবুজকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত মাদকের ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।