গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজী মোহাম্মদ নোয়াব আলী। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১১৫ বছর।
আজ সকাল ১১ টায় কোনাবাড়ী বাইমাইল কাশেম কটন মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স্থানীয় জনপ্রতিনিধি বা আত্মীয়রা বলেন, হাজী মোহাম্মদ নোয়াব আলী ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। এলাকায় শিক্ষা, সামাজিক উন্নয়ন ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন তিনি।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। হাজী মোহাম্মদ নোয়াব আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।