কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার,​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

​গাজীপুরের কালীগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।

​সভায় কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কালাম আজাদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা অনুপ কুমার সিংহ বক্তব্য রাখেন।

​এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সংবাদকর্মীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ​বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং দেশের রাজনৈতিক ইতিহাসে এর সুদূরপ্রসারী ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।