নরুন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

Spread the love

মোঃ ইব্রাহিম খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি।

নরুন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক কার্যক্রম গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ. ক. ম মোফাজ্জল হোসেন, সাবেক চেয়ারম্যান জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ। ​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মো: শাহ্ আলম প্রধান (সাবেক সভাপতি, নরুন উচ্চ বিদ্যালয় ও সদস্য আহবায়ক কমিটি, কালিগঞ্জ উপজেলা বিএনপি), জনাব মো: নজররুল ইসলাম মাস্টার (সাধারণ সম্পাদক, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপি), জনাব মো: রুস্তম আলী আকন্দ (সাবেক সদস্য, ৯নং ওয়ার্ড, জাঙ্গালিয়া ইউপি), জনাব মো: শহীদুল্লাহ খন্দকার (সভাপতি, ৮নং ওয়ার্ড, বিএনপি), জনাব মো: দেলোয়ার হোসেন (সাবেক যুগ্ম আহবায়ক, কালিগঞ্জ উপজেলা যুবদল), জনাব আহমেদ সাইমুম (সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটি ও স্টুফেন ফেলো, ঢাকা বিশ্ববিদ্যালয়), জনাব মো: মোশাররফ হোসেন প্রধান (উপ পরিচালক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), জনাব মো: মোয়াজ্জেম হোসেন মুকুল (অ্যাডভোকেট, গাজীপুর জজ কোর্ট), জনাব মো: বাশার আহমেদ (উপ-পরিচালক, ইমপ্রেস গ্রুপ ও প্রতিষ্ঠাতা পরিচালক, গ্রীন ভিউ স্কুল অ্যান্ড কলেজ) এবং জনাব মো: সাকিব আহমেদ (সভাপতি, গাজীপুর প্রবাসী ছাত্র ফোরাম)।

​এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: মছুল হক রিপন, সভাপতি নরুন উচ্চ বিদ্যালয়। ​অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে নবগঠিত এডহক কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।