শ্রমিক আন্দোলনে উত্তাল গাজীপুর; পুলিশ বক্সে আগুন, ধাওয়া পাল্টা ধাওয়া

Spread the love

মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।

গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা। বিশেষ করে চন্দ্রা, মৌচাক, কালিয়াকৈর, কোনাবাড়ি এবং গাজীপুরের চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় এ ধরনের বিক্ষোভ কর্মসূচি এবং আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকেরা।

বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রণক্ষেত্র কোনাবাড়ি, সফিপুরসহ কাশিমপুরের বিভিন্ন এলাকা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।

আজ ১ নভেম্বর ২০২৬ ইং রোজ রবিবার কোনাবাড়ি এলাকায় পুলিশ বাক্সে আগুন দিয়েছে অবরোধকারীরা। পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং মৌচাক-শফিপুর তৎসংলগ্ন প্রতিষ্ঠানগুলো আজও বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে বিভিন্ন কল কারখানা। এসব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।