গোলাপগঞ্জ সংবাদদাতা।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে মিষ্টিমূখ করিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার রাত ৯ টায় পৌর শহরের ওয়ারিছ উল্লাহ মার্কেটের ২য় তলায় অবস্থিত উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ মিষ্টিমুখে দিয়ে শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা।
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু মিয়া, সাধারণ সম্পাদক হারিছ আলী ও সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খান সহ ক্লাবের নের্তৃবৃন্দ শুভেচ্ছা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা কামনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি শাহান উদ্দিন নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, সহ দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মুন্না, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাসিব, সদস্য তাবারক আলী, আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, রেহান উদ্দিন, নিজাম উদ্দিন, বোরহান উদ্দিন, সোহাগ মিয়া প্রমুখ।